এখনো কোনো রিভিউ নেই। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য প্রথম হন!
সাম্প্রতিক পোস্ট
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
📷 Photo
গায়রত একজন মুসলিমের আবশ্যকীয় বৈশিষ্ট্য। গায়রত ছাড়া কোনো মুসলিম থাকতে পারে না। এর সম্পর্ক ঈমানের সাথে। ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন, 'দীনের মূল ভিত্তি হলো গায়রত। যার গায়রত নেই, তার দীনই নেই। এ জন্যই দাইয়্যুস আল্লাহর সৃষ্টিজীবের নিকৃষ্ট ব্যক্তি, যার ওপর জান্নাত হা*রাম হয়ে যায়। [আল জওয়াবুল কাফি, ৬৮]
[বই - গায়রত : মুমিনের হারানো অলংকার]
#Sirah
1,760
46
0
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
📷 Photo
তারা কি তবে আল্লাহর দিকে ফিরে আসবে না ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
— সূরা আল-মায়েদাহ, আয়াত : ৭৪
#Sirah
1,670
47
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
📷 Photo
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা জা*হান্নামের আ’গুন থেকে বাঁচো খেজুরের এক টুকরো সাদকাহ্ করে হলেও। আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না, সে যেন উত্তম কথা বলে বাঁচে।
— সহীহ্ বুখারী : ৬০২৩ (অংশবিশেষ)
#Sirah
1,650
53
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
📷 Photo
শয়তানের কাছে মুমিনের বিষণ্ণতা বা দুঃখের চেয়ে প্রিয় আর কিছুই নেই। অতএব, আপনি আনন্দিত থাকুন, আশাবাদী হোন, ইতিবাচক থাকুন এবং আল্লাহ সম্পর্কে সু-ধারণা পোষণ করুন; যেন আপনি মানসিক প্রশান্তি লাভ করতে পারেন।
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : ত্বরীকুল হিজরাতাইন, ১/২৭৯]
#Sirah
1,620
65
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
🎥 Video
বিচারহীনতার ১০০তম দিন!
#JusticeForHadi
#Sirah
1,850
68
0
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
📷 Photo
সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমরা ধর্মকে এক পাশে ফেলে দেই। অথচ চাইলে আমরা উল্টোটাও করতে পারতাম। তাতে হয়তো সমাজ আমাদের উপর নারাজ হতো। কিন্তু আসমানে আমাদের সম্মান বেড়ে যেতো।
লেখা : সংগৃহীত
#Sirah
1,640
67
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
📷 Photo
স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো পরস্পরের জন্য প্রশান্তির আশ্রয়স্থল। আল্লাহ তা'আলা আল-কুরআনে বলেছেন, তোমরা (স্বামী-স্ত্রী) একে অপরের জন্য “লিবাস” (পোশাক); অর্থাৎ যেমন পোশাক মানুষকে আড়াল করে, সৌন্দর্য বাড়ায় এবং স্বস্তি দেয়– তেমনি স্বামী-স্ত্রীও একে অপরের মানসিক প্রশান্তি, নিরাপত্তা ও ভালোবাসার উৎস।
মানসিক প্রশান্তি তখনই আসে, যখন সম্পর্কের মধ্যে থাকে– ভালোবাসা, শ্রদ্ধা, বোঝাপড়া এবং ক্ষমার মনোভাব। একজনের কষ্টে আরেকজন পাশে দাঁড়ানো, দুঃসময়ে সাহস দেওয়া, আর সুখের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া– এসবই সম্পর্ককে দৃঢ় করে তোলে।
কিন্তু যদি সম্পর্কের মধ্যে শুধু অভিযোগ, অবহেলা আর দূরত্ব থাকে; তাহলে সেই সম্পর্ক কখনোই প্রশান্তির জায়গা হতে পারে না। তাই প্রয়োজন– দায়িত্ব পালন, কথা বলার সুন্দর অভ্যাস, একে অপরকে বোঝার চেষ্টা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্কটিকে যত্নে রাখা।
মনে রাখতে হবে– এই দুনিয়ায় সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক, যদি সেখানে থাকে আন্তরিকতা ও আল্লাহভীতি!
লেখা : https://t.me/mahmudulhassan15
[ছবি পিন্টারেস্ট থেকে সংগৃহীত]
#Sirah
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
“অতিরিক্ত কথা বলা- মস্তিষ্কের বিচক্ষণতা কমিয়ে দেয়, মস্তিষ্ককে দুর্বল করে ফেলে এবং দ্রুত বার্ধক্য ডেকে আনে।”
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহি.)
[সূত্র : যাদুল মা’আদ, পৃ. ৪/৩৭৬]
#Sirah
1,840
75
0
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
📷 Photo
দু'আ এমন জিনিস, যদি আপনি দুনিয়াবী উদ্দেশ্যেও দু'আ করেন, যেমন– বললেন, ‘হে আল্লাহ! আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। আমার রিযিকে বরকত দান করুন। আমাকে সমৃদ্ধ ও প্রশস্ত রিযিক দান করুন। আমাকে সুস্থতা দান করুন। আমার পরিবার পরিজনকে সুস্থতা দান করুন।’ এই সবগুলো দুনিয়াবী প্রয়োজন। এই দুনিয়াবী প্রয়োজন পূরণের দু'আ করাও ইবাদত ও সাওয়াবের কাজ।
ওই মহান দয়ালু রবের দরবার তো এমন যে, তিনি আমাদেরকে ডেকে বলেন— আসো এবং আমার কাছে চাও।
বান্দা যখন চাওয়ার জন্য তার দরবারে উপস্থিত হয়, তখন বলেন— তুমি যা কিছু চাচ্ছ সেগুলো তো আমি তোমাকে পরে দেব।
তার আগে তুমি যে আমার কাছে এসেছ এবং চেয়েছ, সেজন্য এখনই তোমার জন্য সাওয়াব ও নেকি লিখে দিচ্ছি। এমনকি তুমি যত চাইবে তত সাওয়াব ও নেকি দেব। এটা তোমার দু'আ ও প্রার্থনার নগদ পুরস্কার।
এমন উদার দয়ালু আর কে আছে, যিনি শুধু এতোটুকুর জন্য পুরস্কার দেন যে, আপনি তার কাছে চাইতে গিয়েছেন!
মূলত দু'আর মাধ্যমে আল্লাহ তা'আলার সাথে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তার সাথে সম্পর্ক বাড়ে। অতএব, দু'আকে সাধারণ বিষয় মনে করবেন না।
— মুফতী তাকী উসমানী (হাফি.)
[সূত্র : কুরআনী দু'আ-সমূহের ব্যাখ্যা, ১/৩৯]
#Sirah
2,080
Sirah (সীরাহ)
৩০ মার্চ, ২০২৬, ১০:১০ PM
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন—
আমি সবচেয়ে বেশি যে বিষয়টি তোমাদের ব্যাপারে ভয় পাই তা হলো শিরক আসগার বা ক্ষুদ্রতর শিরক। সাহাবীগণ প্রশ্ন করেন– হে আল্লাহর রাসূল, শিরক আসগার কী? তিঁনি বলেন– রিয়া বা প্রদর্শনেচ্ছা (লোক দেখানো আমল)। কিয়ামতের দিন যখন মানুষদের তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে তখন মহান আল্লাহ এদেরকে বলবেন, তোমরা যাদের দেখাতে তাদের নিকট যাও, দেখ তাদের কাছে তোমাদের পুরস্কার পাও কি না।
[আহমদ, আল-মুসনাদ ৫/৪২৮-৪২৯; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/১০২। হাদীসটির সনদ সহীহ]
#Sirah