(Reminder: Sura Kahf)
সাথে #একটা_গুড_নিউজ দিচ্ছি
নিউজটার আগে একটা কথা না বললেই না।
সেটা হচ্ছে, সলাতের কোর্সটার পর, আপনার রিকুয়েস্ট পড়ে সুরা ফালাক্ব-নাস নিয়ে কিছু তাদাব্বুর শেয়ার করেছিলাম। যে ক'জন সেটা দেখে ফীডব্যাক দিয়েছেন, তাদের প্রতি আমার অতি স্পেশাল তীব্র কৃতজ্ঞতা।
আপনাদের মাঝে আজকে জাস্ট একজনের কথা বলি। পজিটিভলি নিয়েন, প্লিজ।
উনাকে আমি চিনিও না। কোনদিন দেখিওনি। পরিচয়ও নেই। এই মানুষটা লেকচারগুলো শুনে সুদূর আমেরিকা থেকে আরেকটা মানুষকে দিয়ে আমার জন্য এত্তগুলো উপহার পাঠিয়েছেন! এইটা যে আমাকে কী পরিমাণ ধাক্কা দিয়েছে, আমি আসলে ভাষায় বুঝাতে পারবো না।
এরকম আরো এক ভাই আছেন ঢাকায়। তিনিও...
অথচ আন্তরিক দুয়াই আমার কাছে সবচাইতে দামী আর অমূল্য উপহার। অপার্থিব উপহার। আপনারা আপনাদের সেই অতি অমূল্য অপার্থিব অশ্রুমাখা, ভিক্ষাজড়ানো দুয়াতেও আমাকে জায়গা দিয়েছেন!
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি! এতো মর্যাদা আর ভালোবাসা সহ্য করবার ক্ষমতা তো আমার নেই!
আপনি যদি সেসব স্পেশাল ও বড় মনের মানুষদের একজন হয়ে থাকেন, তাহলে আপনাকে আজ ভাই হিসেবে কিছু কথা বলি।
প্লিজ, আপনি কখনও বদলে যেয়েন না। চারপাশে প্রতিটা মানুষের প্রতিই আজীবন এরকম উদার থেকেন আকাশের মতো। তাদের জন্য আকাশ হয়েন, নিঃশ্বাস নেবার মতো নির্মল বাতাস হয়েন।
আল্লাহ যেন আপনার এই কৃতজ্ঞ অন্তরকে পবিত্র করে দেন। আপনাকে আর আপনার পরিবারকে যেন পুরোপুরি ক্ষমা করে দেন। বিনা হিসাবে, বিনা আজাবে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিন। সেই সাথে আমাকেও...
আপনাদের মতো এরকম সুন্দর সব কৃতজ্ঞ মানুষের জন্য, এইটাই আমার আন্তরিক কামনা ও দুয়া। আ-মীন।
ইন-শা-আল্লাহ, একদিন আমিও আপনাদের মতো সুন্দর হবো, বড় হবো, কৃতজ্ঞ হৃদয়ের অধিকারী হবো।
বিশ্বাস করেন, আপনার এই কৃতজ্ঞতামাখা ফীডব্যাক আমাদেরকে, তাওহীদ প্রজেক্টের মেম্বারদের নিয়ে, আরো বড় কিছু করার জন্য ইন্সপায়ার করেছে।
এই বড় কিছুটা কী? বলছি।
তার আগে বলি, প্লিজ, এইভাবে "যেকোনো" ভালো আর উপকারী কাজকে একনলেজ করতে কৃপণতা করবেন না। সংকীর্ণমনা হবেন না।
শুধু মনে রাখবেন, আজ যেখানে প্রতিটা জায়গায় শুধু বেয়াদবী, নোংরামী আর খারাপ কাজের জয়জয়কার, সেখানে আপনার মতো মানুষের একটা ভালো কথা, একটা সুন্দর কথা, একটু এপ্রিশিয়েশান আর কৃতজ্ঞতা, অজস্র মানুষের জীবন বদলে দেয়ার, সুন্দর হবার কারণ হতে পারে।
আমরা তো সেই বিখ্যাত হাদীসের মেসেজটা জানিই--
মানুষের প্রতি যে ব্যক্তি কৃতজ্ঞতা জানাতে পারে না, সে তো আসলে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না!
বড় এই কাজটা করতে পারবো কিনা জানি না, কিন্তু কিভাবে কিভাবে যেন সাহস করে নিয়্যাত করে ফেলেছি।
সেটা হচ্ছে, সহজ ভাষায় এরকম আরো তাদাব্বুর (তাফসীর না কিন্তু!) শেয়ার করার চেষ্টা করবো। এবং যতদিন সামর্থ্য থাকবে, এই কাজটা ফ্রীতেই করতে থাকবো ইন-শা-আল্লাহ।
এখন, শেষ দশ-বিশটা সূরা দিয়ে শুরু করবো, নাকি কুরআন যে সিরিয়ালে নাজিল হয়েছে, সেই সিরিয়ালে স্টার্ট করবো, চিন্তা করছি।
কোনটা করলে সবার জন্য "বেশি" উপকারী হবে, "এবং কেন?" বেশি উপকারী হবে মনে করছেন, সেটা লিখে কমেন্টে জানায়েন। হেল্প হবে ইন-শা-আল্লাহ।
মনে রাখবেন, এখানে "কেন?"টার উত্তরই জানতে চাচ্ছি আসলে। যেটা কমেন্ট করার আগে বেশিরভাগই চিন্তা করতে রাজী হবে না।
আমরা চাই, আমার-আপনার মতও প্রতিটা সাধারণ মানুষ কুরআন নিয়ে চিন্তা করুক। কুরআনের চাদরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাক। আর অন্তরের তালাগুলো ঠাস ঠাস করে খুলে যাক একের পর এক।
এই যে, অনলাইনে অমুক-তমুকের বিষ্ঠা (অর্থাৎ গু) নিয়ে ঘাঁটাঘাঁটি, মাখামাখি না করে, মানুষ কুরআন নিয়ে আলোচনা শুনবে, চিন্তা করবে, ফলে আমাদের ভেতরটা অদ্ভূত এক সুবাসে আরো ভরে যেতে থাকবে, সুন্দর হতে থাকবে...
আর সেই অপার্থিব পবিত্র যাত্রায় আমিও আপনার সঙ্গী হবার সুযোগটা পাবো--
এক জীবনে এর চেয়ে দামী কিছু আর কিই বা ঘটতে পারে, বলেন তো?