WABOBS News Telegram Channel: Your source for the latest news from around the world, 24/7.
Contact: @wabobsbot
Twitter: https://x.com/kofipost
Website: kofipost.com
Follow @kofipost to stay updated with the latest around and news trends and news
এখনো কোনো রিভিউ নেই। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য প্রথম হন!
সাম্প্রতিক পোস্ট
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📷 Photo
পাবনার চাটমোহরে ১২০ টাকা চুরির অভিযোগ তুলে জনসমক্ষে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে এক কিশোরী গৃহকর্মীকে। অপমান সইতে না পেরে শ্রাবন্তী খাতুন (১৪) নামে ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শ্রাবন্তী দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। প্রায় এক বছর যাবৎ সে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় শ্রাবন্তীকে সন্দেহ করেন হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন। একপর্যায়ে শ্রাবন্তীর দুই হাত খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন তারা।
419
22
0
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📷 Photo
ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে আগুনের ভয়াল থাবা থেকে মায়ের প্রচেষ্টায় প্রাণে বেঁচে গেছে তাদের দুই সন্তান ও নাতি। শুক্রবার দিবাগত রাত একটার দিকে দোহার উপজেলার বিলাশপুর রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক একটার দিকে হঠাৎ স্থানীয় সালাম শিকদারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা পাঁচ সদস্য আটকে পড়েন। এ সময় জানালা ভেঙে ঘরের ভেতরে থাকা দুই মেয়ে ও নাতিকে বের করে দিতে পারলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। আগুন নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
411
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
🎥 Video
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল যুবক বাংলাদেশে আসা দুইজন বিদেশি পর্যটকের সঙ্গে অত্যন্ত অশালীন ও আপত্তিকর আচরণ করছে। তাদের কথাবার্তা এবং কাজকর্ম এতটাই অগ্রহণযোগ্য যে, ঘটনাটি এখন দেশের ভাবমূর্তি ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
ভিডিওতে দেখা যায়, ওই যুবকরা বিদেশি অতিথিদেরকে ঘিরে ধরে যৌনতাকে ইঙ্গিত করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। তারা পর্যটককে অশোভন প্রশ্ন করে এবং পর্নোগ্রাফি বিষয়ক অত্যন্ত অনুচিত মন্তব্য করতেও দ্বিধা করে না। এমনকি তাদের মধ্যে একজনকে বিদেশিটির কাছে এই মর্মে আশীর্বাদ চাইতে দেখা যায় যে, সেও যেন ভবিষ্যতে পর্ন শিল্পে কাজ করার সুযোগ পায়। পুরো ঘটনা জুড়ে যুবকরা নিজেরাই মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকে, যা থেকে স্পষ্ট বোঝা যায় তারা ইচ্ছাকৃতভাবেই এই হয়রানির দৃশ্য রেকর্ড করছিল।
এদিকে আবদুল্লাহ আল জাবের তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত যুবকদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৫ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
408
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📷 Photo
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুইজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।
নিহত হলেন— মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আরেকজন নিহতের নামনবীর হোসেন । বয়স ৪০ বছর। তার বাড়ি মধুপুর গ্রামে। দুইজনের লাশ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।
একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসার জন্য দেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে।
454
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📎 File
গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি তাঁর তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে তিনি পলাতক।
426
14
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📷 Photo
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আর যে ৬৫ বছর বয়সী বৃদ্ধ এই জঘন্য কাজ করেছে, স্থানীয় সালিশের মাধ্যমে সেই ধর্ষকের সঙ্গেই বিয়ে দেওয়া হয়েছে ওই শিশুটিকে। পরিবারকে চাপে ফেলে, দেড় লাখ টাকা মোহরানা ও দুই শতক জমির প্রলোভন দেখিয়ে গোপনে এই আপসমীমাংসা সম্পন্ন করা হয়েছে। তবে শিশুটি এবং তার পরিবার ধর্ষকের বিরুদ্ধে উপযুক্ত বিচার চান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত প্রায় ছয় মাস আগে, শীতকালে। নানির জন্য পান কিনতে দোকানে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা নূর ইসলাম নামের ওই বৃদ্ধ শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে টেনে নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে শিশুটিকে নীরব রাখে সে। পরবর্তীতে আরও কয়েকবার ওই শিশুর উপর যৌন নিপীড়ন চালায় অভিযুক্ত।
574
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📷 Photo
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দীর্ঘকাল ধরে সমাজের মূলধারা থেকে পিছিয়ে থাকা বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতন থেকেই তিনি ৩৪ জন বেদে শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন।
বৃত্তি কার্যক্রমের আওতায় উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে এবং এই সহায়তা পড়াশোনা চলাকালীন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ৩৪ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে প্রয়োজন ও পারফরম্যান্স অনুযায়ী দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। তবে এই বৃত্তি পেতে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন তিনি। অবহেলা বা ফলাফল খারাপ হলে বৃত্তি বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
561
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📷 Photo
ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে মাকসুদ আলী নামের এক বৃদ্ধ মুসলিম ফেরিওয়ালাকে দাড়ি টেনে ধরে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মনোজ তার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে 'পাকিস্তানে চলে যা' সাম্প্রদায়িক গালিগালাজ করে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
https://www.kofipost.com/international/si9086y9nwuu8w8083vvuyug | https://facebook.com/kofipostbd | https://x.com/kofipost | https://www.instagram.com/kofipost
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📷 Photo
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি না করেই দোতলা ভবন নির্মাণের ঘটনা ঘটেছে। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই ভবনের ওপরের তলা সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে এবং শ্রেণিকক্ষের সংকটে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে ৩৭ লাখ টাকা ব্যয়ে এই একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন হয়।
593
25
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১১ মে, ২০২৬, ০৯:৪৩ AM
📷 Photo
ভারতের উত্তরপ্রদেশের কনৌজে ১৪ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের পর দুই দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অপরাধ ঢাকতে ভুক্তভোগীকে জোরপূর্বক সিঁদুর পরিয়ে বিয়ের নাটক সাজানোর চেষ্টাও করা হয়। বর্তমানে কিশোরীটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
https://www.kofipost.com/international/wt8tpa1vaq28eaqqigf7plmj | https://facebook.com/kofipostbd | https://x.com/kofipost | https://www.instagram.com/kofipost
516
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
২৪ এপ্রি, ২০২৬, ০৯:১৬ PM
📷 Photo
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে ইরানের আহত জনগণের পাশে দাঁড়াল বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল এই মানবিক সহায়তার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন।
অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেন।
543
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
২৪ এপ্রি, ২০২৬, ০৯:১৬ PM
📷 Photo
ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণের দিনে একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সংঘাত ও হিংসার ঘটনা। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে, যেখানে বিজেপির বিধানসভা প্রার্থী শুভেন্দু সরকারকে কিল, চড়, ঘুষি ও লাথি মেরে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে বিজেপি।
জানা গেছে, নিজের দলের পোলিং এজেন্টকে বাধা দেওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সেখানে পৌঁছাতেই তৃণমূল কংগ্রেস সমর্থিতরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে এবং পুলিশি অভিযান শুরু হয়েছে।
642
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
২৪ এপ্রি, ২০২৬, ০৯:১৬ PM
📷 Photo
কিরিচ হাতে থাকার বিষয়টি স্বীকার করলেও মির্জা ফারুক দাবি করেছেন, অস্ত্রটি তার নিজের নয়। বুধবার (২২ এপ্রিল) নগরের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘তারা (শিবির) যখন আমাদের ওপর হামলা করে, আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলি। আমাদের প্রতিরোধের মুখে তারা অস্ত্রটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। আমি সেটি কুড়িয়ে নিয়ে পুলিশকে দিতে যাচ্ছিলাম। সেই সময় তারা কিছু ছবি তুলে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।’ এ ধরনের ‘নোংরা রাজনীতি’র নিন্দা জানিয়ে তিনি বিষয়টিতে দুঃখ প্রকাশ করেন।
513
37
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
২৪ এপ্রি, ২০২৬, ০৯:১৬ PM
📷 Photo
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. শাকিল আহমেদ (২৪)। বুধবার বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, মঙ্গলবার শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি বিতর্কিত পোস্ট তৈরি করে প্রকাশ করেন। এরপর পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিলকে আটক করে।
520
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
২৪ এপ্রি, ২০২৬, ০৯:১৬ PM
📷 Photo
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে অবস্থিত পবিত্র হিন্দু তীর্থস্থান গঙ্গোত্রী মন্দিরে এবার প্রবেশের আগে দর্শনার্থীদের জন্য গোমূত্র পান বাধ্যতামূলক করা হয়েছে। মন্দির পরিচালনা কমিটির নতুন এই নিয়ম অনুযায়ী, ভেতরে প্রবেশের অনুমতি পেতে হলে প্রত্যেককে 'পঞ্চগব্য' নামক একটি মিশ্রণ পান করতে হবে।
পঞ্চগব্য মূলত গরুর পাঁচটি উপজাত পদার্থের সমন্বয়ে তৈরি। এতে রয়েছে দুধ, দই, ঘি, মধু এবং গোমূত্র। মন্দির কমিটি জানিয়েছে, অবিশ্বাসী বা অন্য ধর্মের অনুসারীদের প্রবেশ ঠেকাতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
523
31
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
২৪ এপ্রি, ২০২৬, ০৯:১৬ PM
📷 Photo
নামাজের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে একটি ভিডিও পোস্ট করার পর তীব্র ট্রোলিং ও অনলাইন আক্রমণের মুখে পড়েছেন ভারতের বিখ্যাত উদ্যোক্তা এবং শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার জনপ্রিয় বিচারক নমিতা থাপার।
গত ২৫ মার্চ নমিতা থাপার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি ঈদ উদযাপনের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং নামাজকে একটি পূর্ণাঙ্গ শরীরচর্চা হিসেবে উল্লেখ করেন। তার মতে নামাজ শরীরের নমনীয়তা বৃদ্ধি, জয়েন্টের কার্যকারিতা উন্নয়ন, হজমশক্তি এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। যদিও অনেক দর্শক তার এই দৃষ্টিভঙ্গিকে ইতিবাচকভাবে স্বাগত জানান, তবে একটি বড় অংশ থেকে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণ শুরু হয়।
https://www.kofipost.com/international/a0ocfkm9ed5owz112mneqr8m
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত ২০০টি বহুতল ভবন দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করে সেগুলোকে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করা হবে। বুধবার অধিবেশনে তিনি জানান, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ভবনগুলোকে বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার উপযোগী করে তোলা হবে, যাতে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া যায়।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি কৃষি ও অর্থনীতি নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন। হামে শিশুমৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি জানান, ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ক্লাইমেট স্মার্ট কৃষি’ বাস্তবায়নের কথা উল্লেখ করেন এবং কৃষকদের জন্য ভর্তুকি ও সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ করতে কৃষক কার্ডের মাধ্যমে বীজ, সার ও কৃষিযন্ত্র প্রদানের উদ্যোগের কথাও জানান।
660
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
২৪ এপ্রি, ২০২৬, ০৯:১৬ PM
📷 Photo
বাংলাদেশের দুই তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন "Thunderbolt" নামের একটি ক্রুজ মিসাইল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রীতম পাল মিলে এই অভূতপূর্ব উদ্ভাবনটি সম্পন্ন করেছেন।
গত রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিসাইলটির আনুষ্ঠানিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং এই দুই উদ্ভাবকের অক্লান্ত পরিশ্রম ও সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বরিশাল ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে পরিচিতি পায়।
https://www.kofipost.com/campus/ynu63nkbbximx4b4qqt191ba
886
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
২৪ এপ্রি, ২০২৬, ০৯:১৬ PM
📷 Photo
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ধারা ২৫(২) অনুযায়ী অনধিক ২ বছর কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ধারা ২৫(৩) অনুযায়ী ভুক্তভোগী নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু হলে অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। চাঁদা দাবির বিষয়টি ধারার ২২ (সাইবার স্পেসে প্রতারণা) আওতায় পড়বে, যেখানে অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
912
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
📷 Photo
নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমা ঘরানার ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছ থেকে একটি যুগ্ম চিঠি পেয়েছেন। "বাংলাদেশে মানবাধিকারের প্রাধান্য" শিরোনামের ওই ১৬ পৃষ্ঠার চিঠিতে বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত দাবির পাশাপাশি সমকামী বা এলজিবিটি সম্প্রদায়ের অধিকারের দাবিও তোলা হয়েছে।
চলতি বছরের ১২ মার্চ প্রথমে ৯টি সংগঠন মিলে ওই খোলা চিঠিটি পাঠায়। চিঠি পাঠানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিপিজে, সিভিকাস, এফআইডিএইচ, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট অ্যান্ড ইথেল কেনেডি হিউম্যান রাইটস সেন্টার এবং টেকগ্লোবাল ইনস্টিটিউট। এই সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন এলজিবিটি সম্প্রদায়ের পক্ষে কাজ করে আসছে বলে জানা গেছে।
https://www.kofipost.com/national/mjicsge9i5wlpeippyduo14h
756
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
📷 Photo
ক্ষমতায় এসেই বড় চমক দিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০০ দফা সংস্কার কর্মসূচি পাস করেছে তাঁর সরকার, যার সবচেয়ে আলোচিত অংশটি হলো শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করার সিদ্ধান্ত।
এক নজরে মূল সিদ্ধান্তগুলোঃ
- স্কুল ও বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র সংগঠন সম্পূর্ণ নিষিদ্ধ।
- ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে।
- সরকারি কর্মচারী ও শিক্ষকরা আর কোনো রাজনৈতিক দলে যুক্ত থাকতে পারবেন না।
- দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করা হচ্ছে।
- পঞ্চম শ্রেণি পর্যন্ত সব প্রথাগত পরীক্ষা বাতিল, চালু হবে মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতি।
- অক্সফোর্ড, পেন্টাগনসহ বিদেশি নামের স্কুলগুলোকে বছর শেষের মধ্যে নেপালি নাম নিতে হবে।
- স্নাতক ভর্তিতে নাগরিকত্ব সনদের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
সরকার বলছে, শিক্ষাকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণাধর্মী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
788
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
📷 Photo
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সুইচবোর্ডে ফোন করলে সাংবাদিকদের মোবাইল স্ক্রিনে কলার আইডি হিসেবে ‘এপস্টেইন আইল্যান্ড’ নাম ভেসে ওঠার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গত বুধবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি অনুষ্ঠানের প্রেক্ষাপটে। তদন্তে দেখা গেছে, যারা গুগলের পিক্সেল ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে হোয়াইট হাউসে ফোন করেছেন, শুধু তাঁদের স্ক্রিনেই ‘এপস্টেইন আইল্যান্ড’ নামটি দেখা গেছে।
বিষয়টি নিয়ে গুগলের মুখপাত্র ম্যাথিউ ফ্লেগাল জানান, ‘এটি গুগল ম্যাপের একটি ফেক এডিট বা ভুলের কারণে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গুগল ইতিমধ্যে এই ত্রুটি সংশোধন করেছে এবং যে ব্যবহারকারী এই ভুয়া তথ্যটি দিয়েছিলেন, তাঁকে নিষিদ্ধ করা হয়েছে।’ বর্তমানে পিক্সেল ফোন থেকে কল করলে আর কোনো নাম দেখা যাচ্ছে না।
1,020
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
📷 Photo
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন বাড়ানোর খবর প্রকাশ্যে আসার পরপরই ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমস তাদের প্রথম পাতায় 'নরকে স্বাগতম' শিরোনামে একটি প্রতিবেদন ছেপেছে, যেখানে সরাসরি বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে, তাহলে সে কেবল কফিনে বন্দি হয়েই স্বদেশে ফিরবে।
https://www.kofipost.com/international/c8aqtx8231on5up921nymvi7
833
35
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
📷 Photo
প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ সম্পূর্ণরূপে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী জানান, প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায়ের বিষয়টি নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও ক্ষোভ জমে ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এবং একটি জনবান্ধব বিদ্যুৎ সেবা গড়ে তুলতে দ্রুতই এই চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দেওয়া হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।
785
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
📷 Photo
ভারতের উত্তরপ্রদেশের গোঁডা জেলায় এক মুসলিম আলেমকে হিন্দুত্ববাদী গোষ্ঠীর কয়েকজন সদস্য প্রকাশ্যে হামলা করেছে। ঘটনাটি ঘটে বিলাহী বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা ইশকে আহমদ নামে ওই আলেম গোঁডা কাচেহরি থেকে ফেরার পথে বিলাহী বাজারে চায়ের জন্য থেমেছিলেন। ঠিক সেই সময় কয়েকজন হিন্দুত্ববাদী যুবক তাকে ঘিরে ধরে। প্রথমে তারা ভয়ভীতি দেখায়, ইসলামবিদ্বেষী কটূক্তি করে, এরপর শারীরিকভাবে হামলা চালায়।
হামলাকারীরা তার দাড়ি টানাটানি করে, মাথার টুপি খুলে নেয় এবং তাকে হত্যার হুমকি দেয়। তারা বলছিল, “তোমার বেঁচে থাকার অধিকার নেই, তোমাকে মেরে ফেলতে হবে।” এখানেই থেমে থাকেনি, জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে এবং শূকরের মাংস খাওয়ানোর হুমকিও দেয়, যা ইসলাম ধর্মে নিষিদ্ধ।
👉 https://www.kofipost.com/international/s2cn8s4z4d5ihbj5xol18t4u
16,100
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
0
0
0
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
📷 Photo
দীর্ঘ বিরতির পর আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসছি, তবে সম্পূর্ণ নতুন নামে। এখন থেকে আমাদের কার্যক্রম শুধুমাত্র টেলিগ্রামেই সীমাবদ্ধ নয়, বরং ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামেও আমাদের পাবেন।
Btw নাম বদলেছে, লোগোও বদলেছে! কিন্তু আমরা না।
1,380
53
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
pinned a photo
0
0
0
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
১ এপ্রি, ২০২৬, ০৪:৫৯ AM
🎥 Video
ভারতের মধ্যপ্রদেশের শহর ভোপালে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে প্রতীকী দাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঘোষিত শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা এই কর্মসূচি আয়োজন করেছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া এক পোস্টারে এই অনুষ্ঠানকে ‘মক ফিউনারেল’ বা প্রতীকী শেষকৃত্য হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে ট্রাম্পের কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানানো হয়।