HSC-26 FINAL PREPARATION GUIDELINE
বিষয়ঃ বাংলা ২য় পত্র
সময়ঃ ২ দিন বা ৪৮ ঘন্টা
HSC এর ফুল সিলেবাসের উপর প্রথম পরীক্ষা সম্পন্ন হলো আজ। ১ম পত্র যেমনই হোক, উত্তর মিলায় হতাশ হওয়ার কিছু নাই। একেক জায়গায় একেক উত্তর দেখে কনফিউজডও হয়ো না, সামনের এক্সামে ফোকাস দিতে হবে। ১ম আর ২য়- উভয় পেপার মিলায় কিন্তু A+ কাউন্ট হবে। সো বাংলা ১ম পত্রের এক্সামে যদি কোন কমতিও হয়ে থাকে সেটা বাংলা ২য় পত্রের মাধ্যমে কভার দিতে পারবা।
কখন কীভাবে কি পড়বা, আমি ডিটেইলস বলে দিচ্ছি। চিন্তার কিছু নাই। আসো ডিরেক্ট রুটিনে চলে যাই-
Day 1: 02 July- The Speedrun
বাংলা ১ম পরীক্ষা দিয়ে এসে রেস্ট নিছ, মাথা ফ্রেশ করে মাগরিব থেকেই শুরু করে দাও পড়াশোনা। যারা পোস্টটা মাগরিবের পর দেখছ, তারা এশার পর শুরু করবা।
যারা আসরের আগে পোস্টটা দেখবা, আসর থেকে মাগরিব ব্যাকরণিক শব্দশ্রেণি শেষ করে ফেলবা। যারা পরে দেখবা, তাদের পরে শেষ করার টাইম দিচ্ছি আমি।
১) পড়া শুরু করবা মাগরিবের পর, সবার আগে ধরবা প্রবন্ধ রচনা। ২ ঘন্টা টাইম দিবা এখানে। এটা আগে ধরা কারণ এ বিষয়টা Normally ধরা হয় সবার শেষে। আবার ভয়ও লাগে বেশি, পড়তে টাইমও লাগে বেশি। আমি একদম স্ট্রেটকাট বলতেছি, রচনা সব মুখস্ত করতে বা মুখস্ত রিভাইজ দিতে যাবা না, জীবনেও শেষ হবে না। তুমি রচনার টপিক ধরে পয়েন্টগুলা মুখস্ত করবা জাস্ট, আর কোন পয়েন্টের ভেতর কী লিখবা সেটা আইডিয়া নিয়ে যাবা। আমার বাংলা গাইডলাইনের মধ্যে আমি রচনা সাজেশন দিছি, ওভাবে আগাও। শিল্প, বিজ্ঞান আর সাম্প্রতিক অংশের রচনাগুলা ভাল করে পড়ে গেলেই দেখবা, রচনা কমন ইনশাআল্লাহ।
২) এশার পর ২ ঘন্টা (৯ :৩০টা-১১:৩০টা) পারিভাষিক শব্দ শুরু করবা । যারা পারিভাষিক এন্সার না করে অনুবাদ পড়বা, তারা এই টাইমে অনুবাদের যাবতীয় যা আছে সব পড়বা। ১২টার পর খাওয়া দাওয়া শেষে আরো দেড় ঘন্টা সারাংশ-সারমর্ম/ ভাব-সম্প্রসারণ পড়ো। এরপর ঘুমায় যাও। কঠিন জিনিস অলরেডি পড়া শেষ, মাত্র দুই-তিনটা টপিক পড়া হইল বলে হতাশ হইয়ো না। Always prefer quality over quantity
Day 2: 03 July- The Marathon
এবার শুরু হবে তুমুলগতিতে পড়াশোনা। সকালে দয়া করিয়া ৮টায় উঠিয়েন। বিকালে ঘুমানোর টাইম দিমু কিন্তু আমি, সকালে দেরি করিয়েন না।
আর হ্যাঁ, বাংলা ২য় পত্রের উপর ৩ ঘন্টার এক ক্লাসে পুরো ব্যাকরণ+ নির্মিতি আমি রিভিশন দেয়ায় দেব। ব্যাকরণে যার যত গ্যাপ আছে, এই এক ক্লাসেই সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।
(ক্লাসটা রাতেই দেয়ার ইচ্ছা ছিল, কিন্তু ২৮ ব্যাচের লঞ্চিং+ স্লাইড রেডি করে রেকর্ড করে আপলোড দিতে দিতে সকাল হয়ে যাবে। আন্তরিক দুঃখিত)
১) ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩ ঘন্টা টাইম। এই টাইমে তুমি ১ ঘন্টা উচ্চারণ, ১ ঘন্টা বানান, আর ১ ঘন্টা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ পড়বা। আর ক্লাস যদি করতে চাও, এই টাইমের মধ্যে করে ব্যাকরণ অংশটা শুধু করে ফেলবা। এরপর উচ্চারণ, বানান, অপপ্রয়োগ ক্লাসের পর পড়তে সাকুল্যে দুইঘন্টাও লাগবে না। দেড়ঘন্টা ক্লাস+ দেড়ঘন্টা নিজে পড়া- ১১টার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর ১১টা থেকে ১২টা এক ঘন্টা নিয়ে বৈদ্যুতিন চিঠি/আবেদনপত্র পড়ো। পড়া শেষ, এরপর রিল্যাক্স হয়ে জুম্মা আদায় করতে যাও।
২) জুম্মা থেকে এসে ২:৩০টা থেকে ৪টা- এই দেড় ঘন্টা বাংলা শব্দ গঠন (প্রত্যয়-সমাস-উপসর্গ) টপিকটায় টাইম দাও। ব্যাকরণের এই টপিকটা একটু বড়, ভেজাল তাই এই টাইমে দিলাম। সময় নিয়ে আস্তে ধীরে পড়ো। প্রয়োজনে আমার ক্লাসের এই পার্টটা দেখে আসো, তারপর নিজে পড়ো (৪৫ মিনিট ক্লাস+ ৪৫ মিনিট নিজে পড়া)। পড়া শেষ, এখন একটা ব্রেক। খেয়ে দেয়ে ঘুম দাও, মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করো।
আসর-মাগরিব তোমাকে ছোট্ট একটা পড়া দিব আমি, একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে সংলাপ/ খুদে গল্প। এটা শেষ করে ফেলো এই টাইমে। মাগরিবের পর থেকে ম্যারাথন শুরু হবে।
৩) মাগরিবের পর ৭টা থেকে ৮ঃ৩০টা, এই দেড় ঘন্টা পড়বা বাক্যতত্ত্ব। এই টপিক শেষ করবা এশার আগেই।
৪) ৯টা থেকে ১০টা- এই এক ঘন্টা পড়বা প্রতিবেদন/দিনলিপি। পড়া শেষে আধা ঘন্টা নিজে লিখে প্র্যাকটিস করবা। শুধু বোর্ড প্রশ্ন পড়ে কাটায় দিলেই হবে না, পড়া শেষে ১০-১০ঃ৩০টা পর্যন্ত নিজের হাতে এক-দুইটা প্রতিবেদন/ দিনলিপি অথবা এক-দুইটা ভাবসম্প্রসারণ লিখবা। ১৫ মিনিট করে ২টা লিখবা আধা ঘন্টায়। (লিখতে হবে নাইলে এক্সামে লিখতে পারবা না, বাংলা ২য় তে বহুত লেখা। পড়াবে সবাই, কিন্তু নিজে না লিখে আসতে পারলে ত বিপদ)
৫) এরপর খাওয়া শেষে লাস্ট টপিক, ১১টা থেকে ১২-১২ঃ৩০টা পর্যন্ত ব্যাকরণিক শব্দশ্রেণি। এটা পড়ে ফেলবা এক-দেড় ঘন্টা নিয়ে। পড়া শেষে যদি কোনটায় কনফিউশন থাকে, আমার লেকচার স্লাইড দেখবা আর বোর্ড প্রশ্ন দেখবা। তাহলে পরীক্ষার হলে ভুলবা না ইনশাআল্লাহ। এরপর দ্রুত ঘুম দিবা, নাইলে এক্সামে পড়া মনে করতে কষ্ট হবে।
©